জীবননগরে শুকুর মিয়ার ইন্তেকাল, আজ দাফন

জীবননগর অফিস
জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানের পিতা আব্দুস শুকুর ওরফে শুকুর মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। যশোরে চিকিৎসা গ্রহণের পর সম্প্রতি তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খয়েরহুদা ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকা পরিবার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।