স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় সামাজিক সংগঠন বন্ধু মহল ৮৯/৯১ ব্যাচ-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকা কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এজাজ হোসেন।
বক্তব্য রাখেন বন্ধু মহলের সাধারন সম্পাদক নিগার সিদ্দিক কলেজের সহকারী অধ্যাপক আসাদুল হক, ভিজে সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম লিটন, এ্যাডভোটেক মনিবুল হাসান পলাশ, বিপুল আশরাফ প্রমুখ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মিলন। এর আগে বন্ধু মহলের প্রয়াত সদস্য শফিকুল ও খন্দকার শামিমের আত্বার মাগফিরাত কামনা করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বন্ধু মহলের সদস্য জাহাঙ্গীর আলম, বাদল হোসেন, হাবিবুর রহমান হাবিব, হালিম হোসেন, মোশারফ করিম, রফিক মল্লিক, লিটন, খোকন, হামিমুজ্জামান সুমন, মিজান প্রমুখ।
চুয়াডাঙ্গায় সামাজিক সংগঠন বন্ধু মহল ৮৯/৯১ ব্যাচ-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত



