জীবননগর অফিস
সাপ্তাহিক জীবননগর বার্তা পরিবারের প্রয়াত সদস্য ও সুহৃদ’র স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জীবননগর শহরের শাপলা ভবনে সাপ্তাহিক জীবননগর বার্তার কার্যালয়ে এ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। জীবননগর বার্তা পরিবারের আয়োজনে দোয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম। জীবননগর বার্তা পরিবারের প্রয়াত সদস্য ওয়ালিউল ইসলাম রঞ্জু, আবু সায়েম, প্রয়াত সুহৃদ দরুদ আলী মাস্টারের স্মরণে বিশেষ দোয়া পরিচালিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মো. হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন জীবননগর বার্তা পরিবারের সদস্য আশরাফুন নাহার শোভা, তারিকুর রহমান, টিপু সুলতান, রকিবুজ্জামান, নাইমুর রহমান খান, তহমিনা খাতুন, হারুন অর রশিদ প্রমুখ।
জীবননগর বার্তার আয়োজনে দোয়া ও ইফতার অনুষ্ঠিত



