মানবতার যুব সমাজের উদ্যোগে হাটকালুগঞ্জে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক সংগঠন মানবতার যুব সমাজ হাটকালুগঞ্জ  চুয়াডাঙ্গা এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার হাটকালুগঞ্জ এলাকায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রাফসান জানি, সহ-সভাপতি মোঃ শাকিল, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকরাম, মোঃ খলিল, কোষাধ্যক্ষ মোঃ আনারুল ইসলাম, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান, প্রচার সম্পাদক মোঃ ফাহমিদ ফারুক, সহকারী প্রচার সম্পাদক মোঃ বাঁধন, ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী লিপি সরদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ ইসলাম। এছাড়াও সংগঠনের উপদেষ্টা মোঃ শাহাবুদ্দিন, মোঃ নাসির উদ্দিন ও মোঃ হুমায়ুন কবির রাজু উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।