স্টাফ রিপোর্টার
অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক ২টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৭ জন ভারতের মুর্শিবাদের বাসিন্দা। তারা সবাই একই পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ তারা সবাই একই পরিবারের সদস্য। এছাড়াও ৪ জন বাংলাদেশী নাগরিক। অপরদিকে অপর ৫টি অভিযানে বিপুল পরিমান মদ, ফেন্সিডিল, ঔষধ ও ভায়াগ্রা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে
জীবননগর উপজেলার উথলী বিওপি’র মেইন পিলার ৭১/৮-এস এর নিকট সন্তোষপুর গ্রামের অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র সীমান্ত মেইন পিলার-৭০/৫-এস এর কাছে মাধবখালী গ্রামে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে রাত সাড়ে ৮টার দিকে বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার ৬২/৫-এস এর কাছে নবদুঘাপুর গ্রামে অভিযান চালিয়ে ৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩৯ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
এদিকে গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৭/৫-আর এর কাছে গোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৭২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সকাল ৮টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৯/৩-এস এর নিকট পার-গোপালপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় সিরাপ (মাদক) উদ্ধার করা হয়।
অপরদিকে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৯-আর এর কাছে বাঘাডাঙ্গা গ্রামে হাবিলদার শ্রী অনুপম বিশ্বাস এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে পুরুষ ২ জন, নারী ১ জন ও শিশু ১ জন। আটক পুরুষ হুমায়ুন কবির (২৭) খুলনা জেলার ও সিরাজুল গাজী (২৮) সাতক্ষীরা জেলার বাসিন্দা।
এছাড়াও গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১-এমপি এর কাছে শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামে নায়েব সুবেদার মোঃ রমজান আলি এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় বাংলাদেশে হতে ভারতে যাওয়ার চেষ্টকালে একই পরিবারের ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ ১ জন, নারী ১ জন ও শিশু রয়েছে ৫ জন। এরা সবাই ভারতের মুর্শিবাদ জেলার ফারাক্কা থানার টিল ঢাংগা গ্রামের বাসিন্দা। আটককৃতরা হলো মোঃ শাহাজাহান (৩৩), মোছাঃ তৈয়বা বেগম (৩০), মোঃ ইমরান (১২), মোঃ ইফরান (১০), মোঃ আয়ান (৮), মোঃ জিদান (৬), মোসাঃ সায়দা (৪)।
ভারতীয় নাগরিকদের জিজ্ঞাসাবাদের জানা যায়, মোঃ শাহাজাহান ৩ বছর বয়সে ভারত গমন করেন এবং সেখানে সে গত ৩০ বছর যাবত স্থায়ীভাবে বসবাস করছেন। পরবর্তীতে সে ভারতীয় নাগরিক মোছাঃ তৈয়বা বেগমকে বিয়ে করেন। তারা সকলে ২ মাস পূর্বে রাজশাহী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তারা গাইবান্দা সদরের বগবানপুর গ্রামে বসবাস করতেন। সেখানে বেসিক মন্ডল ময়দার মিল এ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানায়। আটককৃত ভারতীয় ও বাংলাদেশী নাগরিকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিকসহ ১১ জন আটক বিপুল পরিমাণ মদ, ফেন্সিডিল ও ভায়াগ্রা উদ্ধার



