দর্শনা অফিস
জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের নবনির্বাচিত সংসদ মোঃ রুহুল আমিন বলেছেন- আপনার সামান্য ক্ষতি হলেও, আপনার দ্বারা যেন অপরের কোন ক্ষতি না হয়। আমরা সবেমাত্র কাজ শুরু করেছি। আমরা এক এক করে আমাদের সকল ওয়াদা পূরণ করবো ইনশাল্লাহ। গতকাল বৃহস্পতিবার সন্ধায় জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার ঈশ্বরচন্দ্রপুর ৯নং ওয়ার্ডের উদ্যোগে বড় মসজিদে ইফতার পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন- আমি প্রাথমিকভাবে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রথম পর্যায়ে ইউনিয়ন প্রতি ৩০ লাখ টাকা করে বরাদ্দ পেয়েছি, যা দিয়ে ওয়ার্ড প্রতি ৩ লাখ করে টাকা ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়া যাবে। আমরা এটা দিয়েই প্রথম কাজ শুরু করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে ভুমিকা রাখতে পারি। এর আগে তিনি পুরাতনবাজারে সাধারন মানুষের সাথে সাক্ষাত করে তাদের খোঁজখবর নেন। বাদ মাগরিব দর্শনা রেলবাজারেও গণসংযোগ করেন। এসময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী মোঃ আব্দুল কাদের, মাজলিসুল মোফাছসিরিনের চুয়াডাঙ্গা জেলা সহ-সভাপতি মাওলানা আবু জার গিফারী, দর্শনা পৌর আমীর ও সাবেক কমিশনার মোঃ সাহিকুল ইসলাম অপু, নায়েবে আমীর গোলজার হোসেন, সেক্রেটারী শাহারিয়ার আলম দবির, থানা সহকারী সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড সভাপতি সুলতান রেজা সুমন, সেক্রেটারী মঞ্জুরুল ইলাম, ছানোয়ার হোসেনসহ বিপুল সংখ্যক নেতা কর্মি।
দর্শনায় জামায়াতের ইফতার মাহফিলে এমপি রুহুল আমিন নিজের সামান্য ক্ষতি হলেও অন্যের ক্ষতি করা যাবে না



