অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও গ্যাস ক্রয়-বিক্রির কাগজপত্র না থাকায় আলমডাঙ্গার ৪ দোকানীকে ২৬ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও গ্যাস ক্রয়-বিক্রির কাগজপত্র সংরাক্ষন না করায় আলমডাঙ্গার ৪ দোকানীকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ৩টি খাবার দোকান ও ১টি এলপিজি গ্যাসের দোকানীকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসাবে জেলার আলমডাঙ্গা উপজেলার স্টেশন রোড ও হাই রোড় এলাকায় অভিযান চালানো হয়। বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত অভিযানে হোটেল, এলপিজি গ্যাস ও ফলের দোকান তদারকি করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় মো: নজরুল ইসলামের আল মদিনা মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, মো: আলাউদ্দীন মিয়ার আলাউদ্দীন হোটেলকে ৩ হাজার টাকা ও শ্রী পরেশ ঘোষের মেসার্স চন্দ্রনা হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গ্যাস ক্রয়-বিক্রয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করায় মো: মাজেদুল ইসলামের আল কারীম ট্রেডার্সকে ৪৫ ধারায় ১০ হাজার টাকাসহ সর্বমোট ২৬ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় মান সম্মত পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও পুলিশের একটা টীম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।