যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব মৃধা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম। তিনি তাঁর উপস্থাপনায় বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মাটির স্বাস্থ্য রক্ষা, নিরাপদ ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোই এ প্রকল্পের মূল লক্ষ্য।
কর্মশালায় জানানো হয়, যশোর অঞ্চলের অন্তর্ভুক্ত জেলাগুলোতে কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উন্নত জাতের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রম। কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় ১০০ জন কৃষি কর্মকর্তা-কর্মচারী ও কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।