সরোজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারি আটক

পদ্মবিলা প্রতিনিধি
সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ডিঙ্গেদহ এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের শংকরচন্দ্র গ্রামের মফিজুর রহমানের ছেলে শাহরিয়ার ইফাত (২১), একই গ্রামের সুরোত আলীর ছেলে রাশেদ (২১), ডিঙ্গেদহ গ্রামের সাইফুল ইসলামের ছেলে অন্তর (২১) এবং শংকরচন্দ্র ইউনিয়নের হানুরবাড়াদি গ্রামের ফারুক হোসেনের ছেলে রিফাত মালিথা (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এএসআই মো. ওহিদুল ইসলাম ও এএসআই সদরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ডিঙ্গেদহ এলাকায় রাত্রিকালীন টহল ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় মাদক বিক্রি হচ্ছে।
পরে সেখানে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, জেলায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।