নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময়ে অংশ নিলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল

‎স্টাফ রিপোর্টার
নির্বাচন পরবর্তী সময়ে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। গতকাল বুধবার বিকাল ৩টা দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে এ মতবিনিময়ে অংশ নেন।  
‎এ সময় পদ্মবিলা ইউনিয়নের সাধারণ জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সাথে কুশল বিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, সহকারী সেক্রেটারি মো. শাহেন উজ্জামান, মাওলানা সাজিবুল ইসলাম, অফিস সম্পাদক মো. আশিরউদ্দীন, সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. আশিরউদ্দীন বিশ্বাস ইমরান, পদ্মবিলা ইউনিয়ন আমীর মো. আসমান আলী, মো. মাসুদ রানাসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎ মতবিনিময়ে এমপি মাসুদ পারভেজ রাসেল উপস্থিত জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও জনগণের সমস্যার বিষয়ে তাদের মতামত শোনেন। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।