কয়রাডাঙ্গা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টুর ইন্তেকাল আজ সকাল ১০ টায় গ্রামের ফুটবল মাঠে নামাজে জানাজা শেষে দাফন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান লাল্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কয়রাডাঙ্গা গ্রামে লাল্টুর নামে প্রতিষ্টিত ফুটবল মাঠে নামাজে জানাজা শেষে দাফন দাফন করা হবে।
নুরুজ্জামান নান্টু ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আপন দুই ভাই মিলে এলাকার যুবকদের একত্রিত করে গড়ে তোলেন চরমপন্থি সংগঠন। ১৯৯৯ সালে সরকারের সাধারণ ক্ষমার আওতায় আত্মসমর্পণ করে ১৯ বছর জেল খাটেন। ২০১৮ সালে জেল থেকে বের হয়ে স্বাভাবিক জীবন যাপন করছিলেন তিনি। চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা লাল্টু এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার নামে রয়েছে খেলার মাঠ ও স্থানীয় হাট বাজার। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারালে তাকে আবারও গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারের কিছুদিনের মধ্যেই তিনি জামিনে মুক্ত হন। নুরুজ্জামান লাল্টুর মৃত্যুর খবরে তার বাড়িতে ছুটে আসেন মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল সন্ধ্যায় বাথরুমে যাওয়ার সময় হঠাৎ পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এর কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে লাল্টুর বয়স হয়েছিলো ৭৭ বছর।  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।