হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গার সদর হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় নোংরা স্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরী ও সংরক্ষণসহ ভোক্তা অধিকার আইন ক্ষুন্ন হওয়ায় ৩টি হোটেল ও ২টি ফল ভান্ডার ও ১টি মুদি দোকানে মোট ৮৪ হাজার টাকা জরিমানা দায়ের করেছে।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফাহাদ চৌধুরী, ও মির্জা শহিদুল ইসলাম যৌথভাবে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সংগ্রাম হোটেলের মালিক শাহিন আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ৪৫ হাজার টাকা, সাদিয়া হোটেলের মালিক জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা, মদিনা হোটেলের মালিক রুবেল মিয়াকে ২ হাজার টাকা, নাসিম ফল ভান্ডারকে ২২ হাজার টাকা, শাহীন ফল ভান্ডারকে ৫ হাজার ও মুদি ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন র্যাব ও পুলিশের একটি টিম।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
হিজলগাড়ী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ দোকানে ৮৪ হাজার টাকা জরিমানা



