হাউলী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এমপি রুহুল আমিনকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর দামুড়হুদার হাউলী ইউনিয়ন শাখার উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আসর ডুগডুগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাউলী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ওবায়দুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস মোঃ রুহুল আমিন। তিনি সংবর্ধনায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। তিনি তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, দামুড়হুদা উপজেলা আমীর মোঃ নায়েব আলী, উপজেলা সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটোন, সহকারী সেক্রেটারি আবুল বাশার, রফিকুল ইসলাম জিয়া এবং যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম টিক্কা, ইসমাইল হোসেন, উলামা বিভাগের সভাপতি ইয়াছিন আরাফাত, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি নুর হাকিমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মী-সমর্থকরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাউলী ইউনিয়ন সেক্রেটারি আব্দুল গাফফার। আলোচনা শেষে দোয়া মাহফিল ও ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।