চুয়াডাঙ্গা-ঝিনাইদহ বাসটার্মিনাল এলাকায় মোবাইল কোর্টের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা ঝিনাইদহ বাসটার্মিনাল এলাকায় মোবাইল কোর্টের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের পৌর এলাকার ঝিনাইদহ বাসটার্মিনাল পাড়া করিমন স্টান্ডে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের বিভিন্ন দোকান ও অবৈধ যানবাহন তল্লাশী করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুর রহমান ও আবদুল্লাহ আল নাঈম।  
অভিযান চলাকালে দুটি দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলমেট ও বৈধ লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে মোঃ ফয়সাল ও মোঃ রকি আহমেদকে সড়ক পরিবহন আইন অনুযায়ী ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোবাইল কোর্টে মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশের একটি টিম। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।