মেহেরপুর অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্ন গাংনী গড়তে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন সংসদ সদস্য নাজমুল হুদা। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তিনি।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলম হুসাইন, উপজেলা সাবেক সেক্রেটারি মো: শফিকুল ইসলাম, পৌর বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সায়েম, পৌর যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন, সেক্রেটারি রওশন মাহমুদসহ জামায়াত ও ছাত্রশিবিরের প্রায় ৫০ জন নেতাকর্মী। এ ধরনের উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-আজিজ, মেডিকেল অফিসার ও সেবিকাগণ। নবনির্বাচিত এমপি নাজমুল হুদা বলেন, আমরা একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর গড়ে তুলতেই এই অভিযান শুরু করেছি। এটি কোনো একদিনের কর্মসূচি নয়, নিয়মিতভাবেই এই কার্যক্রম চলবে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার করলেন এমপি নাজমুল হুদা



