চুয়াডাঙ্গা সদর থানা পরিদর্শনে পুলিশ সুপার মনিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। গতকাল সোমবার বেলা ১২টায় বার্ষিক পরিদর্শনের অংশ হিসাবে সদর থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে পেশাদারিত্বের সাথে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধ প্রবণ সড়কে নিয়মিত পুলিশী টহল জোরদার, হোন্ডা মোবাইল, বিট পুলিশিং কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধের উপরে গুরুত্বারোপ করেন। এ সময় তিনি থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ, দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার-পরিচ্ছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপারের সাথে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান,  সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানসহ থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।