শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারের জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পুষ্পমাল্য অর্পণ

স্টাফ রিপোর্টার


‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ প্রতিটি বাঙালির হৃদয়ে আজ এই একটি গান। সেই রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারি। মহান একুশের শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা। আজ শনিবার শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন। জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বব্যাপী পালিত হবে এ দিনটি । দিবসের প্রথম প্রহরে চুয়াডাঙ্গাসহ সারাদেশে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান। আজ সারাদিন বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে খালি পায়ে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন। শহীদদের স্মরণে বুকে কালো ব্যাজ ধারণ করে, শ্রদ্ধার ফুল হাতে মানুষের পদযাত্রা চলবে শহীদ মিনারের অভিমুখে। স্মৃতির মিনারে শ্রদ্ধায় অবনত হবে লাখো মানুষ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলগুলো পৃথক বাণী দিয়েছে। আজ সরকারি ছুটির দিন। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্মরণ করা হবে একুশের আত্মত্যাগের মহিমা।
চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। আজ শনিবার ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে চুয়াডাঙ্গা সরকারী কলেজে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। চুয়াডাঙ্গা জেলার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় তারা ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাত বারোটা এক মিনিটে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট মাসুদ পারভেজ রাসেল প্রথমে ফুল দিয়ে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম , চুয়াডাঙ্গা সরকারি কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন। এরপর জেলা বিএনপির পক্ষ থেকে — এসময় যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল এ পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়।
অপরদিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনির নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা, সাংবাদিক সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক হুসাইন মালিকের নেতৃত্বে একদল সাংবাদিক ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
এছাড়া রাজনৈতিক সংগঠনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামি চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখা পুষ্পমাল্য দর্পণ করেন।

চুয়াডাঙ্গার সকল সরকারি দপ্তরগুলোর এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, চুয়াডাঙ্গা পৌরসভা, গণপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ড , রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট, চুয়াডাঙ্গা জেলা রোভার, জেলা স্কাউটস এর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এদিকে আজ শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাত ফেরী সকাল ছয়টা থেকে শুরু হয়ে চলবে দিনব্যাপী। চুয়াডাঙ্গা সরকারি কলেজের আয়োজনে কলেজের মুক্ত মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।