আরইবি অনুমোদিত ইলেকট্রিশিয়ান সমিতির জীবননগর ও দর্শনা আহ্বায়ক কমিটি গঠন

টিপু সুলতান, কেডিকে প্রতিনিধি
আরইবি অনুমোদিত ইলেকট্রিশিয়ান সমিতির জীবননগর ও দর্শনা ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় সন্তোষপুর ইকো পার্কে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। তেলাওয়াত করেন ইলেকট্রিশিয়ান আরিফ হোসেন। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সিনিয়র ইলেকট্রিশিয়ান নুরুজ্জামানকে সভার সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় চুয়াডাঙ্গা জেলার উপদেষ্টা মণ্ডলীর সদস্য শহিদুল ইসলাম ও ইসাহাক আলী উপস্থিত ছিলেন। তাঁদের দিকনির্দেশনামূলক বক্তব্যের পর সকলের মতামতের ভিত্তিতে জীবননগর ও দর্শনা ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী— জীবননগর ইউনিটের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন সিনিয়র ইলেকট্রিশিয়ান নুরুজ্জামান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহাসিন আলী। দর্শনা ইউনিটের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল হক। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ আহ্বায়ক কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে সভায় জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা শহিদুল ইসলাম ও ইসাহাক আলীসহ জীবননগর ও দর্শনার বিভিন্ন ইলেকট্রিশিয়ান— শাফাউল রেজা রতন, টিপু সুলতান, রকিবুজ্জামান, মহাসিন আলী, সালাউদ্দিন, আরিফ হাসান, মিজান হোসেন, আশরাফুল হক, শুকুর আলী প্রমুখ।
উপদেষ্টা শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ইলেকট্রিশিয়ানদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জীবননগর ও দর্শনার ইলেকট্রিশিয়ানদের যেকোনো আপদ-বিপদে পাশে থাকার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে সকলকে ভুল-ভ্রান্তি পরিহার করে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভা পরিচালনা করেন আশরাফুল হক।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।