আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় মাদকসেবনের দায়ে মো. শিপন (২৫) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত শিপন উপজেলার খুদিয়াখালী আশ্রয়ন এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম সাবান আলী। গত মঙ্গলবার রাত প্রায় নয়টার দিকে খুদিয়াখালী আশ্রয়ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ট্যাপেনডল ট্যাবলেট সেবনের অভিযোগে শিপনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হলে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলমডাঙ্গায় মাদকসেবনে যুবকের ছয় মাসের কারাদণ্ড



