অনলাইন ডেস্ক
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার বেলা ১১টার থেকে ডাক পেয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রী।
ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমীর খসরু মাহমুদ চৌধুরী, ফেনী-৩ আসনের আব্দুল আউয়াল মিন্টু, কুমিল্লা-৩ আসনের কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, চাঁদপুর-১ আসনের আ ন ম এহসানুল হক মিলন, কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম।
সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরী। লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। টাঙ্গাইল-৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকু। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মীর শাহে আলম, পটুয়াখালী-৩ আসনের নুরুল হক (নুর)। বরিশাল ১ আসনের এমপি জহির উদ্দিন স্বপন। পঞ্চগড়–২ আসনের ফরহাদ হোসেন আজাদ । ঢাকা-১৩ আসনেরএমপি ববি হাজ্জাজ। জামালপুর–১ আসনের রশিদুজ্জামান মিল্লাত। রাজশাহী-২ আসনের মিজানুর রহমান মিনু। মাগুরা–২ আসনে আত্মবিশ্বাসী বিএনপির নিতাই রায় চৌধুরী। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান । কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমন।



