জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জীবননগর অফিস
জীবননগর সিএসএস (এনজিও) স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে জীবননগর ব্রাঞ্চ সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম যশোর জোন এর আয়োজনে সিএসএস কার্যালয়ে এই ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জীবননগর ব্রাঞ্চের ম্যানেজার অশোক কুমার বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিএসএস (এনজিও) এর চুয়াডাঙ্গা রিজিওনের আরএম পিন্টু কুমার সেন। এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা ব্রাঞ্চের সরকারি আর এম তাইফুর রহমান, সোহেল রানা সহ ব্রাঞ্চের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
ফ্রী মেডিকেল ক্যাম্প সেবার আওতায় ছিলেন এমএফপি উপকারভোগী মা ও শিশু, এবং সেবা সমূহের মধ্যে ছিলো হেলথ্ চেকআপ ও ব্যবস্থাপত্র প্রদান। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে একটানা বেলা ৪টা পর্যন্ত এই ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন ডা.জান্নাতুল ফেরদৌস (সীমা), এমবিবিএস (রাজশাহী) এমসিজিপি (ঢাকা), সিএমইউ (আল্ট্রা)।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।