স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার ভালাইপুরে মেয়াদ উত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি করায় মনির ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানাকরা হয়েছে। গতকাল রবিবার বিকালে ঔষধ প্রশাসন চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করেন।
ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল রবিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। বিকাল ৪টার থেকে পৌনে ৫টা পর্যন্ত অভিযানে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় প্রেস্ক্রিপশান ছাড়া এন্টিবায়োটিক বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদ উত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ঔষধ মজুদ করার জন্য ‘ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩’ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারার লংঘনে মনির ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
ভালাইপুরে মেয়াদ উত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রি করায় মনির ফার্মেসীকে ১৫ হাজার টাকা জরিমানা



