মহেশপুর ও জীবননগর সীমান্ত থেকে ভায়াগ্রা-মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার
মহেশপুর ও জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে।
৫৮-বিজিবি জানায়, গত শনিবার রাত ৮টার দিকে লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৩৫-আর এর নিকট  নয়াপড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ১৭০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে গতকাল রবিবার ভোর রাত ৩টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/৬-এস এর কাছে মেদেনীপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।