স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল নিজ গ্রামের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নিজ গ্রাম আলমডাঙ্গা উপজেলার ডাউকী ইউনিয়নের ছত্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই সাথে চুয়াডাঙ্গা জেলার জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুক। নির্বাচনকে ঘিরে কেন্দ্রটিতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল এবং ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে শেষ হয়।
আলমডাঙ্গার ছত্রপাড়ায় ভোট দিলেন জামায়াত প্রার্থী মাসুদ পারভেজ রাসেল



