গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরিক আজমত আলীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
গোকুলখালি মাধ্যমিক  বিদ্যালয়ের দপ্তরিক (অবসরপ্রাপ্ত) আজমত আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজমত আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর। আজমত আলী ১৯৭৬ সালের ২৫ অক্টোবর আলমডাঙ্গার গোকুল খালি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। এই প্রতিষ্ঠানেই তিনি ব্যয় করেছেন জীবনের অধিকাংশ সময়।
নিজের ছোট চাকরি করলেও তার সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন এই আজমত আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গোকুল খালি মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও প্রাক্তন-বর্তমান  শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ শারীরিক শিক্ষার শিক্ষক সমিতি, চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা সহ শোক সংন্তপ্ত  পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সমিতির সাধারণ সম্পাদক ইসলাম রকিব। গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(শারীরিক শিক্ষা) হামিদুল হক জানান, আজ রোববার সকাল সাড়ে ৯ টায় গোকুলখালি বাজার মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজার শেষে স্থানীয় কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।