স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিজিবি অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে।
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল শনিবার বেলা পৌনে ২টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১/২-এস এর নিকট মাধবখালী গ্রামে নায়েক সুবেবার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা উদ্ধার



