কুষ্টিয়ার খোকসায় কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গা সুপারস্টার ক্লাব সেমিফাইনালে

স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার  খোকসা কোকো  স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গা সুপারস্টার ক্লাব ৮ রানে স্বাগতিক খোকসা স্পোটিং ক্লাবকে  পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে খুবশা থানা পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে টসে জিতে প্রথমে ব্যাড করিস চুয়াডাঙ্গা সুপারস্টার ক্লাব। নির্ধারিত ওভারে সুপারস্টার ক্লাব ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে খোকসা স্পোর্টিং ক্লাব ১৪১ রানে অলআউট হয়। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৮ রানে জয়লাভ করে চুয়াডাঙ্গা ফার্মপাড়া সুপারস্টার ক্লাব। সেমি ফাইনালে উন্নীত হওয়ায় সুপারস্টার ক্লাবের পরিচালক চুয়াডাঙ্গা সাংগঠনিক সম্পাদক রায়হানউদ্দিন সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। চুয়াডাঙ্গা সুপারস্টার ক্লাবের পক্ষে খেলায়  অংশগ্রহণ করে রাসেল, রাতুল, টুটুল, সাকিল, রিয়াজ, তানজিল, মেহেদী, শিপু, রনি, বেনাপোল রনি, মোস্তফা, ফাহিম ও দিগন্ত।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।