আলমডাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৪ জনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় কৃষিজমিতে পুকুর কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৪ জনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এস.এম. শাহনেওয়াজ মেহেদী এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতকপাট সংলগ্ন মাঠে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রোয়াকুলি গ্রামের রাসেদ ও টেংরামারীর সঠিক আলী প্রত্যেকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করে মুক্তি পান। হাসান আলী অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
অপরদিকে, বুধবার রাতে ডাউকি ইউনিয়নের যমুনার পাড়ে অভিযান চালিয়ে মোশারেফ হোসেনের ছেলে তপনকে গ্রেফতার করা হয় এবং তাকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
স্থানীয় সূত্র জানায়, একটি অসাধু মাটি ব্যবসায়ী চক্র উপজেলার বিভিন্ন কৃষিজমির উর্বর টপসয়েল কেটে রাতের আঁধারে ট্রাক্টরে ইটভাটায় সরবরাহ করছিল, যা কৃষিজমির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।