কেডিকে প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু-র পক্ষে জীবননগর উপজেলার কাশিপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় কাশিপুর বাজারসহ ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে যুবদলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি, চায়ের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে ধানের শীষের প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয়।
নেতাকর্মীরা বলেন, মাহমুদ হাসান খাঁন বাবু একজন সৎ, যোগ্য ও এলাকার সন্তান। তাঁকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া ভোটে বিজয়ী হলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং এলাকার রাস্তা ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন যুবদলের নেতা আবু সামা টোকন, টনি মোল্লা, আরাফাত রহমান সুমন, বক্তিয়া, ইদ্রিস আলী, হাসু, বোরহান উদ্দিন, বাদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
কাশিপুরে ধানের শীষের পক্ষে যুবদলের লিফলেট বিতরণ



