জীবননগর অফিস
জীবননগর পৌর বিএনপির নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার অংশ হিসেবে ধানের শীষ প্রতীকের পক্ষে সীমান্ত ইউনিয়নে গণসংযোগ চালিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে বেনীপুর ও বিত্তিপাড়া এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপি নেতৃবৃন্দ প্রচারণা করেন।
নেতৃবৃন্দ ভোটারদের চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমই-এর সভাপতি মাহমুদ হাসান খান (বাবু খান) কে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। তারা বলেন, বাবু খান একজন সৎ ও জনবান্ধব নেতা। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়ন নিশ্চিত করবেন।
ভোটাররাও এই গণসংযোগে আশ্বস্ত করেন যে তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবীর, সাংগঠনিক সম্পাদক কাজী নাসির ইকবাল ঠান্ডু, পৌর বিএনপি নেতা হাবিবুর রহমান হবিসহ অন্যান্য নেতা ও কর্মী।


