দর্শনায় আওয়ামী লীগ সমর্থিত শতাধিক শ্রমিকের বিএনপিতে যোগদান

দর্শনা অফিস
চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতার মধ্যে দর্শনায় শতাধিক আওয়ামী লীগ সমর্থিত শ্রমিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দর্শনা রেল ইয়ার্ডে লেবার সরদার মনু মিয়া-র নেতৃত্বে এসব শ্রমিক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট এবং দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক হাজী খন্দকার শওকত আলী নবাগত শ্রমিকদের হাতে হাত রেখে দলে স্বাগত জানান।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকায় আমরা একজন ভালো মানুষ পেয়েছি—যিনি সৎ, নির্ভীক এবং দলের কাছে তার কোনো ব্যক্তিগত চাওয়া নেই। তিনি একজন সেবক হিসেবে জনগণের কল্যাণে কাজ করতে চান।
তারা আরও বলেন, শ্রমিকদের এই স্বতঃস্ফূর্ত যোগদান প্রমাণ করে যে জনগণ পরিবর্তন চায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতি আস্থা রাখছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু, আপু সুলতান, জিয়াউল হক শাহিন, যুবদল নেতা সেলিম মেহেবুব লিটন, সিএন্ডএফ ব্যবসায়ী রফিকুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা সেলিম মাহফুজ মিলটনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা নবাগত শ্রমিকদের গলায় ধানের শীষের ব্যাচ পরিয়ে দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শনা পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চল।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।