দর্শনা অফিস
দর্শনা থানার পুলিশ চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাতে থানা অফিসার্স ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পৌরসভা এলাকায় তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: পাঠানপাড়া রেল কলোনি মৃত শেখ আব্দুল বারেকের ছেলে রফিকুল ইসলাম (২২), শান্তিপাড়ার মৃত ইদ্রিসের ছেলে জিআর মামলার আসামী ঠসা সুমন (৩০), শেখ পিন্টুর ছেলে জিআর মামলার আসামীসোহেল বা চুন্নু (২৯)।
পুলিশ জানায়, তারা বিভিন্ন স্থানে চুরি-ডাকাতিতে জড়িত ছিল। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন।
দর্শনায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার



