উথলীতে ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ

জীবননগর অফিস
চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নে চায়ের দোকানে ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা অব্যাহত রেখেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উথলী গ্রামের ১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেন উথলী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক খোকন, সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম জান্টু, যুবদল নেতা রুবেল আহম্মেদ সাঈদ, তৌহিদুল ইসলাম, সোহেল রানা, ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেনসহ শতাধিক নেতাকর্মী।
নেতাকর্মীরা বলেন, চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর জন্য আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তারা ধানের শীষ প্রতীকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করছেন।
তারা আরও বলেন, মাহমুদ হাসান খান বাবু একজন সৎ ও জনবান্ধব মানুষ। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হবে। তিনি জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য বাবু খানের বিকল্প নেই।
নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচন পর্যন্ত ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা ও ভোট প্রার্থনা কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।