গাংনীতে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা তারা চাল বিতরণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তফা গাজী, ইউপি সদস্য ফেরদৌসী খাতুন, ইউপি সচিব ফয়সাল আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।
সাহারবাটি ইউনিয়নের ৯৫ জন কার্ডধারীকে এক মাসের বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি করে চাউল দেওয়া হয়। চাউল পেয়ে অনেক উপকারভোগী স্বস্তি প্রকাশ করেন। তাদের ভাষ্যে, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি এ সহায়তা পরিবার চালাতে বড় সহায়তা হবে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষের জন্য বড়ই উপকার হয়।
প্যানেল চেয়ারম্যান আসমা তারা জানান, ছবি এবং ভোটার আইডি কার্ড দেখে নিশ্চিত হওয়ার পরে আমরা প্রকৃত কার্ডধারীদের এই চাউল দেওয়া হচ্ছে। যাতে অনিয়ম করে কেউ চাউল না নিতে পারে তার জন্য সরকারি কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই চাউল বিতরণ করছি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।