দামুড়হুদা অফিস
দামুড়হুদার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। গতকাল বুধবার বেলা ৩টা থেকে রাত ১০টা পর্ষন্ত নতিপোতা ইউনিয়নের হোগলডাঙ্গা, কালিয়াবকরি, নতিপোতা, ভগিরথপুর, ছুটিপুর ও পোতারপাড়া গ্রামে এবং জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর, লক্ষ্মীপুর, কলাবাড়ী ও বিষ্ণপুর গ্রামের পথসভা করেছে।
গণসংযোগকালে মাহমুদ হাসান খান বাবু বলেন, আমরা দীর্ঘ দিন পর আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার সুযোগ পাবো, যেখানে আপনার ভোট আপনি নিজে দিতে পারবেন। কিন্তু বিষয়টি এতো সহজ নয়, কেউ কেউ পায়তারা করছে এই ভোটটা যেনো সঠিকভাবে না হয়। এটা তখনই সম্ভব যতো বেশী সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে যাবেন ততবেশী ভোট উৎসবমুখর পরিবেশে হবে, তত সফল হবে। আমরা চাই প্রতি পাঁচ বছর পর পর ভোট অনুষ্ঠিত হোক। জনগণ যে দেশের মালিক রাষ্ট্রের মালিক সেটা স্পষ্ট হোক। আমরা কখনোই চাইনা প্রতি পাঁচ বছর পর পর আন্দোলন সংগ্রাম হোক তরুণ তাজা প্রাণের রক্ত ঝরুক, প্রাণ ঝরুক এটা আমরা কখনো চাই না, আমার মনে হয় দল মত নির্বিশেষে কেউ চায় না প্রতি পাঁচ বছর পর পর আন্দোলন সংগ্রাম হোক এটা কেউ চাইনা। আমরা তখনই শহীদ হতে চাই যখন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
দেশ পরিচালিত হবে সংবিধান দ্বারা এবং তাতে সন্নিবেশিত থাকবে প্রতি পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট অনুষ্ঠিত হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ন্যায্য অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এই নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। প্রতি পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হলে দেশের মানুষ ভোট দিতে পারবে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান টুনু, বর্তমান সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের স্লোগানে স্থানীয় এলাকা মুখরিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
দামুড়হুদায় বিএনপির নির্বাচনী পথসভা ও গণসংযোগে মাহমুদ হাসান খান বাবু



