আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) বিদায় সংবর্ধনা, নবাগতদের বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক, সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনোরুজ্জামানের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক রবিউল হক, আবু তালেব, সোহেল আহমেদ, বিদায়ী ছাত্র সানজিদুল ইসলাম শীতল প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরা তাদের মেধা বিকশিত করে একটু সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করবে। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আলমডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত



