আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশে সাহিদুজ্জামান টরিক

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গাকে আর ৬৪ নম্বরে দেখতে চাই না, এই চুয়াডাঙ্গাকে আধুনিক জেলা হিসাবে গড়তে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে এ জেলা থেকে অবহেলিত শব্দটি রিমুভ হয়ে উন্নত জেলায় পরিণত করা হবে, ইনশাআল্লাহ।
গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মহিলা সমাবেশে এসব কথা বলেছেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের বড় ভাই সিআইপি আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। বাড়াদী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।


প্রধান অতিথির বক্তব্যে সাহিদুজ্জামান টরিক বলেন, আমি, আমার ছোট ভাই শরীফ কিংবা আমার পরিবার অর্থাৎ আমরা কেউ চুয়াডাঙ্গা থেকে কিছু নিতে আসিনি, আল্লাহ আমাদের খুব ভালো রেখেছেন, তাই আমরা চুয়াডাঙ্গাবাসীকে দিতে এসেছি।” চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাকে  উন্নয়নের শিখরে নিতে হলে, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং তাকে দেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। তবেই এ দেশ উন্নয়নের শিখরে পৌঁছাবে, ইনশাআল্লাহ। নারীদের কর্মসংস্থানের প্রসঙ্গে তিনি বলেন, “চুয়াডাঙ্গায় নারীদের কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত। আপনারা যদি আমার ভাই শরীফুজ্জামানকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে বেকার নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ বিশেষ প্রকল্প হাতে নেওয়া হবে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে। “আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন, তবে কারও কথায় বিভ্রান্ত হবেন না। অনেকে ধর্মকে ব্যবহার করে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সদস্য সচিব তোবারক হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা মোহাম্মদ উজ্জ্বল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, বাড়াদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মাসুদ পারভেজ, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিফাত আরা সুলতানা প্রমুখ।
এছাড়া চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিক অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।