স্টাফ রিপোর্টার
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উদ্যেগে আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের টুর্নামেন্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত জানান, এ ক্রিকেট টুর্নামেন্টে এ বছর বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। বিভাগগুলো হল কৃষি, ব্যবসায় প্রশাসন, ইইই, ইংরেজি, সিএসই, সমাজবিজ্ঞান, পাবলিক হেলথ্ ও আইন বিভাগ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. মোফাজ্জল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুধু ক্রিকেট নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল টুর্নামেন্টও নিয়মিতভাবে এ বিশ্ববিদ্যালয় আয়োজন করে আসছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ আজিবুর রহমান। আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এ আরও উপস্থিত ছিলেন ৮টি বিভাগের বিভাগীয় প্রধানগণসহ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরগণ এবং স্ব-স্ব বিভাগের শিক্ষার্থীরা।
চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন



