চুয়াডাঙ্গায় জেলা আইনগত সহায়তা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জেলা  আইনগত সহায়তা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভার শুরুতে গত সভার কার্যবিবরণী, বিচারের জন্য জমাকৃত আবেদন ও  নিষ্পতি হওয়া মামলার তথ্যসহ প্যানেল আইনজীবীদের বিল উপস্থাপন করেন চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) মো. মোরশেদ আলম। পর্যালোচনা শেষে কমিটির চেয়ারম্যান তা অনুমোদন করেন।
এবারের মাসিক সভায় অন্যান্যের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চুয়াডাঙ্গার বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ হাবিবুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী, অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম ও অপস) জামাল আল নাসের, পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি  মারুফ সরোয়ার বাবু, সরকারি প্রকৌশলী (জিপি) আব্দুল খালেক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার), সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি  নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল বক্তব্য রাখেন।
সভায় এসময় অন্যান্যের মধ্যে, শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির জেলা প্রতিনিধি আফরোজা আক্তার, জাহানারা যুব মহিলা সংস্থার নির্বাহী পরিচালক জাহানারা খাতুন, ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধি কানিজ সুলতানা, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি সাইদুর রহমান উপস্থিত ছিলেন। জেলাজুড়ে তালাকের হার বেড়ে যাওয়ায় সভায় উপস্থিত সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন।  সরকারি খরচে মামলা পরিচালনার সুযোগের বিষয়টি বেশি বেশি প্রচারের জন্য চেয়ারম্যান সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।