জীবননগরে মাদক উদ্ধার অনুপ্রবেশের দায়ে ১০ বাংলাদেশী নারী-পুরুষ আটক

স্টাফ রিপোর্টার
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১০ বাংলাদেশী নারী-পুরুষ আটক করা হয়েছে। গত মঙ্গলবার বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে। এর মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। এছাড়াও অপর অভিযানে ভারতীয় মদ ও সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।   ৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/৭-এস এর নিকট মেদিনীপুর  গ্রামে নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আসামীবিহীন ভারতীয় ৪৪ বোতল মদ এবং ২৩ বোতল সিরাপ উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন সন্ধ্যা ৬টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/৮-আর এর কাছে চাপাতলা গ্রামে নায়েব সুবেদার মোঃ রমজান আলী এর নেতৃত্বে টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ১০ জনকে আটক করা হয়। আটককৃত ৪ জন পুরুষ হলো পিরোজপুর জেলার মোঃ জালাল (২৮), মোঃ জাবের (১৮), মুন্সিগঞ্জ জেলার জুয়েল বেপারী (৪০) ও বাগেরহাট জেলার মোঃ সরোয়ার সর্দার (৪৮)। আটককৃতদের মহেশপুর জেলায় সোপর্দ করা হয়েছে।  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।