স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা প্রদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চীফ লিগ্যাল এইড অফিস চুয়াডাঙ্গার আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় শহর সমাজসেবা কার্যালয়ে এ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা ও দায়রা জজ আদালতের চীফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) মোরশেদ আলমের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ ও শহর সমাজসেবা অফিসার নাজমুল হোসেন। সেমিনারে জানানো হয়, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় খরচে প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হয়ে থাকে। যারা অর্থাভাবে আদালতে মামলা করতে পারেন না, তাদেরকে জেলা জজ আদালতের অধীন জেলা লিগ্যাল এইড কার্যালয়ে যোগাযোগ করার জন্য বলা হয়।
চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা প্রদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত



