টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) বার্ষিক ক্রীড়া  ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায়  শহরতলী দৌলাতদিয়াড়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চেয়েছি যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের নতুন কর্ণধার কিন্তু তোমরাই। আমাদের স্বপ্ন সেই নতুন বাংলাদেশের অধিনায়কত্ব তোমাদের হাতে থাকবে। উপযুক্ত শিক্ষা নিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করবা এবং মানুষের কল্যাণে কাজ করবা। তোমাদের এই দক্ষতা সামনে নিয়ে যাবে।’
টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হালিম মাহমুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কারিগরি শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক ও উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজে (টিএসসি) স্থাপন (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক মনোয়ার হোসেন ও  চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি। টিএসসির শিক্ষক রুবেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুস সালাম স্বাগত বক্তব্য রাখেন। এসময় অস্টম শ্রেণির শিক্ষার্থী লামিয়া খাতুন হামদ এবং মো. শুভ হোসেন গাঁয়ের ছেলে কবিতা আবৃত্তি করে শোনান। এছাড়া, নবম শ্রেণির ছাত্রী শিলা খাতুন নৃত্য পরিবেশন করে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।