জীবননগরে বিজিবির অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মদ উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে। তবে কোন পাচারকারীকে আটক করা যায়নি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানান, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার এলাকার সীমান্ত পিলার-৬৭-এমপি এর নিকট গোয়ালপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৭৩ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/১০-এস এর কাছে  মাটিলা মাঠপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।