দামুড়হুদা অফিস
দামুড়হুদা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে সদর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দামুড়হুদা উপজেলা শহরসহ ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে।
মিছিলে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু। এ সময় আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ আলী, সহসভাপতি মুনতাজ আলী, সাধারণ সম্পাদক দলু দফাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাফুজুর রহমান মিল্টন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আ. কাদের, সদস্য সচিব আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল রহমান সবুজসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।
মিছিলটির সার্বিক সহযোগিতায় ছিলেন সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা একরামুল হক। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে সাধারণ ভোটারদের সমর্থন কামনা করেন।
দামুড়হুদায় ধানের শীষের প্রচারণায় বিএনপির মিছিল



