হাটবোয়ালিয়ায় ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী র‌্যালি

আলমডাঙ্গা অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া এলাকায় বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার হয়েছে। নগরবোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি বিশাল নির্বাচনী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এ র‌্যালিতে চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ-এর পক্ষে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। নগরবোয়ালিয়া ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উসমান গণি-এর নেতৃত্বে র‌্যালিটি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাটবোয়ালিয়া বাজার ঘুরে চার রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালি চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করার আহ্বান জানান।
র‌্যালিতে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন (লাড্ডু), ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু।
এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আজিবার রহমান কালু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও সহ-সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
র‌্যালির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক। এ সময় যুবদল, কৃষক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম বদর, ইসরাফুল ইসলাম, উজ্জ্বল মিস্ত্রি, মিনারুল, তারিকুল, ছিদ্দিক, মকলেস ও মুক্তার আলী।
এছাড়াও কৃষক দলের সভাপতি কামাল মিস্ত্রি, সাধারণ সম্পাদক ডালিম হোসেন, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, সাংস্কৃতিক সম্পাদক জুসেল মিস্ত্রি এবং সোহাগ, আসিকসহ বহু নেতাকর্মী র‌্যালিতে অংশ নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।