দর্শনা অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শ্যামপুর গ্রামে এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগকালে আলহাজ্ব মশিউর রহমান বলেন, ধানের শীষ প্রতীক শুধু একটি নির্বাচনী চিহ্ন নয়, এটি বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতীক। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত থাকবে।
এ সময় গণসংযোগে আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য মাহবুব ইসলাম খোকন, যুবদল নেতা আব্দুর রহিম মুন্না, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস ইকবালসহ রকি, ডাবলু, সুমন ও অন্যান্য নেতাকর্মীরা।
দর্শনায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিএনপির গণসংযোগ



