হিজলগাড়ী প্রতিনিধি
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী বহুমুখী কওমি মাদ্রাসা, জামিয়া কুরআনী ও বালক-বালিকা লিল্লাহি বোর্ডিং এতিমখানা (ভুলাইপুর ও সিংহাটি)-তে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ম্যানেজার আব্দুল হামিদ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস. এম. আশরাফুল আলম এবং ব্যাংকের কর্মকর্তা রুবেল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সেলিম, হিজলগাড়ী বহুমুখী কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক আহসান হাবিবসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও শাহজালাল ইসলামী ব্যাংক এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। মাদ্রাসা কর্তৃপক্ষ ব্যাংকের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে হিজলগাড়ী মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ



