জীবননগর অফিস
জীবননগর থ্রি হুইলার মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনের অকাল মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আসরের নামাজের পর জীবননগর বাসস্ট্যান্ডে থ্রি হুইলার মালিক সমিতির কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জীবননগর থ্রি হুইলার মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি আজমত আলী, ক্যাশিয়ার রকিবুল ইসলাম, সদস্য বিল্লাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবকুল হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদসহ থ্রি হুইলার মালিক সমিতির সদস্য, চালক ও স্থানীয় ব্যবসায়ীরা।
এছাড়াও প্রয়াত জাহাঙ্গীর হোসেনের বড় ভাই শামসুল আলম এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে তারিকুর রহমান, জাহিদুর রহমান কাজল, টিপু সুলতান, রকিবুজ্জামান, হাসান নিলয় ও আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জীবননগর থ্রি হুইলার মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন গত ১৮ জানুয়ারি আকস্মিকভাবে ইন্তেকাল করেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউর রহমান। দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত জাহাঙ্গীর হোসেনের কর্মময় জীবনের কথা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
থ্রি হুইলার মালিক সমিতির উদ্যোগে প্রয়াত জাহাঙ্গীর হোসেনের স্মরণে দোয়া অনুষ্ঠিত



