স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করার লক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মুফতি রুহুল আমিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারেয়ার বাবু (পিপি), সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, যুগ্ম আহবায়ক মইন উদ্দীন মইনুল, সদস্য সচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলাল, সদস্য সিরাজুল ইসলাম (১), সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, সরকারি কৌশুলী (জিপি) আব্দুল খালেক, সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল (স্পেশাল পিপি) ও সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান বলেন, অসহায় মানুষগুলো আইনজীবীদের কাছে আসেন। বিএনপির নেতাকর্মীদের নামে যে মামলাগুলো হয়েছিলো আপনারা সঠিকভাবে পরিচালনা করেছিলেন। এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদেও চেতনা , আপনাদের ভাবনা আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কোন নেতাকর্মীর কাছ থেকে তাদের কথাবার্তায় কোন কষ্ট পেয়ে থাকলে তাদের পক্ষ থেকে আমি ক্ষমা যাচ্ছি।
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এমপি প্রার্থী শরীফুজ্জামানের জন্য দোয়া অনুষ্ঠিত



