স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাটকালুগঞ্জ মহল্লায় দিনব্যাপী গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগ চলাকালে এলাকার অসুস্থ ও অসহায় ব্যক্তিদের খোঁজখবর নেওয়া হয়। এ মানবিক উদ্যোগকে বিএনপির জনগণের পাশে থাকার অঙ্গীকার ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্য মিজানুর রহমান সুমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন আলী, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন এবং ওয়ার্ড যুবদল নেতা রায়হান মোল্লা, তারিকুল ইসলাম, রবিন, শামীম মণ্ডল, শিমুল, শাহীন, রহিদুল, শফিকুল, মান্নান ও মনোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির মূল দর্শন। ধানের শীষ প্রতীক শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি জনগণের অধিকার, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক।
এ ধরনের গণসংযোগ ও মানবিক কার্যক্রম ভোটারদের মধ্যে সচেতনতা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, জনগণের ভালোবাসা ও সমর্থনের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীক বিজয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।
হাটকালুগঞ্জে ধানের শীষের পক্ষে প্রচারণা ও অসুস্থ রোগীদের খোঁজখবর নিলেন নেতাকর্মীরা



